জীবন বাঁচাতে গেলে খাদ্যের প্রয়োজন ।কিন্তু শুধু খেলেই হবে না । খাবার ব্যাপারে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে,এসব নিয়ম মেনে খেতে পারলে আমাদের উপকার হবে নয়ত অনিয়মের কারণে দেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে
১ . কতটুকু খাবেন
ক্ষুদা লাগলে একবারে পেট ভরে খাবেন না। পেটকে তিন ভাগ করে এক ভাগ পানি, এক ভাগ খাবার এবং এক ভাগ খালি রাখুন । এটাই উত্তম পদ্ধতি । যদিও প্রথম প্রথম এটি করতে কষ্ট হতে পারে কিন্তু আস্তে আস্তে এই অভ্যাস তৈরি করতে হবে তাহলে আমরা এমনিতেই অনেক অসুখ বিসুখ থেকে বেঁচে যাব ।
২. সকালের খাবার
সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সকালের খাবার খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। আগে খেলে আরো ভালো ।সকালবেলায় বেশি পুষ্টিগুণসম্পন্ন খাবার খেতে হবে।
৩. দুপুরের খাবার
অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের মতে দুপুরের খাবার খাওয়ার আদর্শ সময় হলো ১২:৪৫ । তাই আপনাকেও চেষ্টা করতে হবে যেন এই সময় থেকে খুব বেশি দেরি না হয় ।
৪. রাতের খাবার
রাতের খাবার ও যত দ্রুত সম্ভব খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা হবার পরই আপনি খেয়ে নিতে পারলে ভালো । রাতে হালকা খাবার খেতে হবে ।ঘুমানোর অন্তত দুই তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেয়া উচিত।
৫. খাওয়ার সাথে সাথে পানি পান নয়
খাবার খাওয়ার পরপরই পানি খাওয়া উচিত নয় ।আবার খাবার খাওয়ার ঠিক আগে আগেও পানি খাওয়া উচিত নয় । বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করা ভালো ।কিন্তু আপনি যদি খুব বেশি পিপাসার্ত হন তাহলে একটু পানি খেয়ে নিতে পারেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন