ঘুম মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।মানব দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমের কোনো বিকল্প নেই।ঘুম আমাদের ক্লান্তি দূর করে আবার নতুন করে কাজ করার স্পৃহা যোগায় ।তাই এই ঘুমের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন ।
১.রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে নিয়ে ১০টার আগেই ঘুমানোর চেষ্টা করতে হবে ।নিয়মিত ভাবে অনেক রাত পর্যন্ত জেগে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেউ ভাবে আমি রাতে না ঘুমালেও দিনের ঘুম দিয়ে সেটা পূরণ করে নেই ।কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ রাতের ঘুম আর দিনের ঘুম এক নয় ।
২. রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে আবার সকালেও ওঠার অভ্যাস করতে হবে । সূর্যোদয়ের এক ঘণ্টা আগে জেগে উঠুন ।
৩. ঘুমানোর সময় ডান কাত হয়ে কেবলার দিকে মুখ করে ঘুমানোর চেষ্টা করুন । এটি সবচাইতে উত্তম পদ্ধতি । উপুড় হয়ে কখনো ঘুমাবেন না ,এটা সবচাইতে খারাপ পদ্ধতি ।
৪. পুরোপুরি ভাবে অন্ধকার ঘরে ঘুমানোর চেষ্টা করুন। ঘরে কোন আলো বা আগুন জালানো থাকলে তা বন্ধ করুন।
৫. সূর্যোদয় , সূর্যাস্ত এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন সময়ে ঘুমাবেন না ।
৬. দুপুরের খাবারের পর হালকা একটু ঘুমিয়ে নিতে পারেন । এটি খুবই উপকারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন