হস্তমৈথুন এমন একটি বাজে অভ্যাস যা সবাই সহজে ত্যাগ করতে পারে না,এর ক্ষতিকর প্রভাব গুলো জানার পরেও ।কিন্তু যার এ অভ্যাস আছে তাকে এ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে নিজের জীবনকে সুন্দর করার জন্য। কারণ হস্তমৈথুনের কারণে শারীরিক, মানসিক এবং যৌন সমস্যা দেখা দেয় ।
হস্তমৈথুন ছাড়ার উপায়সমূহ :
১.একাকী থাকবেন না
এটি একটি প্রধান কারণ হস্তমৈথুনের । একা একা থাকলেই বাজে চিন্তা মাথায় আসতে পারে ।হস্তমৈথুনের চিন্তা আসলে ঘর থেকে বাইরে বের হবেন ।কাজে ব্যস্ত থাকুন । সবসময় নিজেকে ব্যাস্ত রাখতে চেষ্টা করুন যাতে এসব করার সময় না পান ।
২.অশ্লীলতা বর্জন করুন
অশ্লীল ভিডিও বা এমন কিছু যা আপনার উত্তেজনা বৃদ্ধি করে এমন কিছু দেখা বন্ধ করুন । আপনার collection এ থাকা ভিডিও ডিলিট করুন ।মোবাইলে বা কম্পিউটারে পর্ন দেখা, চটি পড়া ,এডাল্ট পিকচার, এডাল্ট মুভি দেখা বন্ধ করতে হবে ।পিসি বা ফোনে porn blocker ব্যাবহার করুন ।
৩.হস্তমৈথুনের ক্ষতিগুলো বার বার পড়ুন
এর ক্ষতি জানা থাকলেও ,আপনি কিছু দিন পর পর এসব পড়ুন।এটি আপনাকে হস্তমৈথুনে নিরুৎসাহিত করবে ।
৪.অসৎ সঙ্গ ত্যাগ করুন
যারা আপনার সাথে যৌন বিষয় নিয়ে বেশি আলোচনা করে তাদের এড়িয়ে চলুন ।মনে রাখবেন "সৎ সঙ্গে স্বর্গবাস ,অসৎ সঙ্গে সর্বনাশ ।"
৫.বিভিন্ন কাজে নিজেকে ব্যাস্ত রাখুন
বাড়িতে বিভিন্ন কাজ করলে বাড়ির মানুষের যেমন উপকার হবে, তেমনি আপনারও অলস সময়গুলো কেটে যাবে ।কারণ যাদের কাজকর্ম একটু কম থাকে তারাই এসবের প্রতি বেশি আকৃষ্ট হয়।
৬.দিনের বেলা অন্ধকারে থাকবেন না
দিনের কোনো সময় একা অন্ধকার ঘরে থাকবেন না,তাহলে মাথায় বাজে চিন্তা আসতে পারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন