প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমালে এবং সকালে সূর্যোদয়ের আগে উঠলে, মানুষ এমনিতেই অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যায় । কিন্তু রাতে সহজে ঘুম আসতে চায় না এই সমস্যা আমাদের জন্য এখন নতুন কিছু নয় । এই সমস্যাটা আমরা নিজেরাই কিছু কাজের মাধ্যমে সৃষ্টি করি । আসুন জেনে নেই এমন কিছু কারণ
১. ঘুমের আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার
আমরা অনেকেই ঘুমানোর আগে বিছানায় শুয়েই মোবাইল বা ল্যাপটপ চালাতে পছন্দ করি
।কিন্তু মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে নির্গত আলো আমাদের দেহের মেলাটোনিন
হরমোন নিঃসরণের বাধা দেয় । যাহা আমাদের ঘুমাতে সাহায্য করে । তাই এই অভ্যাস
ত্যাগ করুন
২. ধূমপান করা
সিগারেট যে দেহের জন্য ক্ষতিকর তা আমাদের সকলেরই জানা । সিগারেটের মধ্যে থাকা
নিকোটিন ঘুমের ব্যাঘাত ঘটায় ।
৩. ভাজাপোড়া বা অধিক মসলাযুক্ত খাবার গ্রহণ
অধিক তৈলাক্ত বা অধিক মসলাযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে ব্যাহত করে । তাই হজম ঠিক
ভাবে না হওয়ার কারণে রাতে সহজে ঘুম আসতে চায় না তাই রাতের
বেলা বা সন্ধ্যার পর এসব খাবার থেকে বিরত থাকুন । মাংস এড়িয়ে চলুন । রাতে
সবসময় হালকা খাবার গ্রহণ করুন ।
৪. চা বা কফি পান
চা কিংবা কফি তে ক্যাফেইন থাকে যা রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটায় । তাই
সন্ধ্যার পর বা ঘুমানোর আগে চা কিংবা কফি থেকে দূরে থাকুন।
৫.দৈহিক পরিশ্রম না করা
দৈহিক ক্লান্তি সহজেই ঘুম এনে দেয় । কিন্তু কেউ যদি সুস্থ-সবল থেকেও সারাদিন কোন
কাজ না করে ,বিছানায় শুয়ে থাকে তবে তার ক্লান্তি আসে না তাই রাতে ঘুম আসে
না ।
৬. দিনের বেলা বেশি ঘুমানো
অনেকে দুপুরের খাবারের পর একটু লম্বা সময় ঘুমিয়ে ঘুমিয়ে নেন ।এই অভ্যাস
থাকার কারণেও রাতে তাড়াতাড়ি ঘুম আসে না ।
তাই এসব কাজ থেকে বিরত থাকুন সুস্থ সুন্দর জীবন যাপন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন