মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কোমল পানীয় খেয়ে নিজেই নিজের দেহের ক্ষতি করছেন

 হয়তো বাইরে অনেক রোদ কাজ করতে করতে ক্লান্ত অথবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ছলে আপনি কোমল পানীয় খেয়ে ফেলছেন কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি আপনার দেহের কত ক্ষতি করে ফেলছেন আসুন জেনে নেই দেহের উপর কোমল পানীয়র কিছু ক্ষতিকারক প্রভাব

১. হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোমল পানীয়তেই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিদ্যমান এবং এর প্রধান উপাদান হচ্ছে চিনি এবং স্যাকারিন । এসব পদার্থের উপস্থিতির কারণেই হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ।

২. প্রজনন ক্ষমতা হ্রাস

কোমলপানীয় বা সফট ড্রিংকস গুলো সুস্থ করে তোলার জন্য মিষ্টিজাতীয় এক  ধরনের পদার্থ ব্যবহার করা হয় যা মানুষের স্বাভাবিক প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়  ।

৩. গর্ভ ধারণ ক্ষমতা হ্রাস 

এসব কোমল পানীয় ছেলেদের জন্য যেমন ক্ষতিকর তেমনি ভাবে মেয়েদের জন্য ক্ষতিকর । মেয়েদের ক্ষেত্রে গর্ভ ধারণ ক্ষমতা হ্রাস করে । আর অবশ্যই যারা গর্ভবতী অবস্থায় আছেন তারা কখনোই এসব সফট ড্রিংকস পান করবেন না । এতে আপনার আগত সন্তানের ক্ষতি হবে ।

৪. ওজন বৃদ্ধি 

 কোমল পানীয়তে অত্যধিক পরিমাণে চিনি আর স্যাকারিন এর উপস্থিতির কারণে ওজন বৃদ্ধি পেতে পারে । কিন্তু কেউ যদি  নিজের ওজন বৃদ্ধির জন্য এসব গ্রহণ করেন তবে তিনি ভুল করবেন ।কারণ এতে শুধু ওজন বৃদ্ধি পেতে পারে যেটা ভালো কিছু নয়। বৃদ্ধির জন্য অন্য প্রাকৃতিক উপায় অবলম্বন করতে হবে ।

৫. মূত্রাশয়ের ক্যান্সার

এর মধ্যে থাকা অধিক পরিমাণ চিনির কারণে আপনার ইউরিনারি ব্লাডার ক্যান্সার বা  মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে ।

৬. শ্বাসতন্ত্রের ক্ষতি

আমাদের দেহে শ্বাসতন্ত্রের শুরুতেই অনেকগুলো  সিলিয়া থাকে । আমরা শ্বাস প্রশ্বাসের সাথে যেসব ধূলিকণা ,ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস গ্রহণ করে ফেলি । এসব সিলিয়া সেগুলোকে শ্বাসতন্ত্রের ভেতরে ঢুকতে বাধা দেয় । কিন্তু কোমল পানীয় পান করার ফলে কিছু সময়ের জন্য এই সিলিয়াগুলো নিষ্ক্রিয় হয়ে যায় । এর ফলে টনসিলাইটিস, ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মত শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায় ।

তাই এসব কোমল পানীয় এড়িয়ে চলুন । নিজের ক্লান্তি দূর করতে লেবুর পানির শরবত খেতে পারেন অথবা বিভিন্ন ফলের জুস খেতে পারেন, যাতে আপনার ক্লান্তিও  দূর হবে আর ক্ষতি থেকে বেঁচে যাবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপায়

 মানুষের জীবনে ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।  বৈজ্ঞানিক দের মতে  একজন সুস্থ স্বাভাবিক মানুষের ৬-৮ ঘন্টা ঘুমের প্রয়োজন । প্রতিদিন রাতে তা...